মোঃ আজিজুল ইসলাম।। করোনা ভাইরাস পরিস্থিতিতে গোটা বিশ্ব আজ থমকে গেছে। এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইম মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। যার কারণে সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কর্মহীন অবস্থায় তাদের পরিবার নিয়ে নানা উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ.কে.এম. সফি আহমদ সলমান নিজের মালিকানাধীন তিনটি বাসার একমাস (মার্চ) মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন।
এবিষয়ে উপজেলা চেয়ারম্যান এ.কে.এম সফি আহমদ সলমান জানান, করোনা পরিস্থিতিতে সরকারী তরফ থেকে প্রাপ্ত ত্রাণ সামগ্রী যথাযথভাবে পৌঁছানো হয়েছে। ব্যক্তিগত ভাবে ৭০০ প্যাকেট ত্রাণ সামগ্রী উপজেলার গরীব, অসহায় ও শ্রমহীন দিনমজুর মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছি। নিম্নবিত্ত-মধ্যবিত্ত যারা ক্ষুদ্র দোকানপাট বা বিভিন্ন কর্ম করে জীবিকা নির্বাহ করেন। বিশ্বব্যাপী এই পরিস্থিতিতে তাদের কর্মহীন অবস্থায় মানবিক দিক বিবেচনায় বাসা ভাড়া মওকুফ করেছি।
তিনি আরো জানান, আমার উপজেলায় কেউ অভুক্ত থাকবে সেটা মেনে নিতে পারবোনা। আমাকে জানালে রাতের আঁধারে হলেও তাদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে যাবে। সবাইকে নিজ নিজ এলাকায় হোম কোয়ারেন্টাইন মেনে সচেতন থাকার অনুরোধ করেন।