রাকিবুল হাসান রাকিব।। জয়পুরহাটে করোনা ভাইরাসে বর্তমান সংক্রটময় পরিস্থিতিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদেশক্রমে কর্মহীন, দিনমজুর, হতদরিদ্র মানুষের মাঝে প্রায় ১২ শত পরিবারকে চাল, ডাল, তেল, আলু, সাবান ও লবণ বিতরণ করা হয়েছে। শনিবার বেলা ১০টায় সামাজিক নিরাপদ দুরুত্ব বজায় রেখে উপস্থিত ১০ জনকে জেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন মন্ডলের নিজ বাসভবন সবুজ নগরে তার ব্যাক্তিগত অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। এছাড়াও জেলার সকল উপজেলায় বাড়ী-বাড়ী গিয়ে অনুরুপ খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট চেম্বার অব কমার্স এর সভাপতি আনোয়ারুল হক আনু, জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহনেয়াজ কবির শভ্র, জেলা সেচ্ছাসেবক দল সহ-সভাপতি এম এ ওহাব, ছাত্রদল নেতা জহুরুল ইসলামসহ অন্যন্যারা।
বিতরণ কালে মমতাজ উদ্দিন মন্ডল বলেন, দেশের এই সংক্রটময় পরিস্থিতিতে প্রথম পর্যায়ে আমার ব্যাক্তিগত তহবিল থেকে সাহায্য দেয়া হল পরবর্তীতে পরিস্থিতির আলোকে পুনরায় দেয়া হবে।