আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশনে থাকা এক ব্যক্তি ও এক প্রবাসী করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মৃত্যুবরণ হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় এবং রাতে তাদের মৃত্যু হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সোমবার বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের চরছাউনী গ্রামের ওই কৃষকের দেহে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে আইসোলেশনে থাকা অবস্থায় তিনি মারা যান। তার সংস্পর্শে আসা ১৬ জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন থাকা এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। উপজেলার জেঠাগ্রামে শ্বশুর বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়লে বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। এ ঘটনায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ওই প্রবাসীর শ্বশুরবাড়ি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। সম্প্রতি তিনি প্রবাস থেকে দেশে ফিরে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনের শর্তও পালন করেছিলেন।
জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ২জনের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তারা করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না।
আ/রি