নরসিংদী সংবাদদাতা।। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলা ও সুরক্ষার প্রয়োজনে নরসিংদী জেলাকে লকডাউন (অবদ্ধরুদ্ধ) ঘোষণা করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। আগামীকাল ৯ এপ্রিল সকাল থেকে এ আর্দেশ কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।
বুধবার বিকেল ৪টার দিকে এ আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও নরসিংদী করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস।
নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও জেলা করোনা প্রতিরোধ জরুরি সেলের প্রধান ইমরুল কায়েস বলেন, কোভিড-১৯ ঝুঁকি মোকাবেলা ও সুরক্ষার প্রয়োজনে নরসিংদী জেলাকে লকডাউন (অবদ্ধরুদ্ধ) ঘোষণা করা হয়েছে। কারণ নরসিংদীতে যে দুইজন করোনা আক্রান্ত পাওয়া গেছে তারা নারায়ণগঞ্জ থেকে এসেছেন। এ কারণেই এই ব্যবস্থা নেয়া হয়েছে।