জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটের ট্রাক্টরের ধাক্কায় হবিবর রহমান (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুরে সদর উপজেলার ছাওয়াল পাড়া – দূর্গাদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের প্রতিবাদে ওই সড়কে ঘন্টা ব্যাপী সড়ক অবরোধ করেছে এলাকাবাসী
নিহত হবিবর রহমান ছাওয়াল পাড়া গ্রামের আব্দুল হোসেনের ছেলে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, হবিবর রহমান দূর্গাদহ বাজার থেকে ছাওয়াল পাড়া জামে মসজিদের শবেবরাতের মিলাদ মাহফিলের জন্য মিষ্টি নিয়ে বাড়ি যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি বালুবোঝাই ট্রাক্টর মোটরসাইকেলেটিকে সামনের দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
এলাকাবাসী ঘাতক ট্যাক্টরটিকে আটক করলেও ট্র্যাক্টরের চালক হেলপাল পালিয়ে যায়। নিহতের প্রতিবাদে এলাকাবাসী ঘন্টা ব্যাপী ছাওয়াল পাড়া – দূর্গাদহ সড়ক অবরোধ করে রাখে পরে পুলিশ গিয়ে চালককে গ্রেফতারের আশ^াস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।