বঙ্গবন্ধুকে কটুক্তি, ইবি আরেক শিক্ষার্থী বহিষ্কার
- প্রকাশের সয়ম :
বুধবার, ৮ এপ্রিল, ২০২০
-
১৫২
বার দেখা হয়েছে

ইবি সংবাদদাতা।। বঙ্গবন্ধুকে ফেরেশতা ও তার হত্যার বিচারকে ব্যবসা বলে কটুক্তি করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সেই শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ‘অারবী ভাষা ও সাহিত্য বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র আশিকুল ইসলাম পাটোয়ারী ফেসবুকে যে মন্তব্য করেছে তা বঙ্গবন্ধুর ভাবমূর্তি নষ্ট করেছে। একইসাথে বিশ্ববিদ্যালয়েরও ভাবমূর্তি নষ্ট করেছে। তাই তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একইসাথে বিশ্ববিদ্যালয় খোলার ৭ কার্যদিবসের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু হত্যাকান্ডের বিচারকে ‘কাসুন্দি ঘাটা’ বলায় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্রী সানজিদা সুলতানা ছন্দকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Please Share This Post in Your Social Media