
বাগেরহাট সংবাদদাতা।। বাগেরহাটের ফকিরহাটে করোনা দুর্যোগের কারনে কৃষকরা বাইরে বের না হয়ে বাড়ির আঙ্গিনায় সবজী চাষ করার লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষক-কৃষাণীদের মাঝে আজ বিভিন্ন প্রকারের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
কৃষি অফিস সুত্রে জানা গেছে, এদিন ২০ জন কৃষকের মাঝে প্রণোদনা স্বরূপ ৫ কেজি করে উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি এমওপি সার, ২০ কেজি ডিএপি সার দেয়া হয়েছে।
অপরদিকে কৃষি অফিসের পক্ষ থেকে ১৪০ জন চাষীদের মাঝেও অনুরূপ উফশী ধানের বীজ বিতরণ করা হয়। এছাড়াও ৬০জন চাষীর মাঝে শষা, ডাটা, ঢেরশ ও পুইশাকের বীজ বিতরণ করা হয়। মোট ৩৬০জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হবে।
জানা গেছে, করোনা দুর্যোগের কারনে কৃষকরা বাইরে না বের হয়ে যাতে বাড়ীর আঙ্গিনায় সবজী চাষ করতে পারে তার জন্য এইসব বিতরণ করা হয়। বুধবার সকাল ১০টায় উপজেলা কৃষি অফিস চত্তরে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নাসরুল মিল্লাত। প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।
এ সময় উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা নীল রতন রায়, শেখ বিল্লাল হোসেন, বিপ্লব কুমার দাশ, একরামুল কবীর, সুমন বাগচী, বিপুল পালসহ কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।