ঢাকা।। করোনাভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) অন্তর্ভুক্ত ৬৯টি বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ২৪ ঘণ্টা সব রোগের চিকিৎসা সেবা দেয়া হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।
ব্রিফিংয়ে বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশনের (বিপিএমসিএ) সভাপতি মবিন খান বলেন, করোনা সংক্রান্ত এই দুর্যোগে আমরা জাতীর পাশে আছি। আমাদের অ্যাসোসিয়েশনভুক্ত ৬৯টি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দিন রাত ২৪ ঘণ্টা খোলা থাকবে। সেখানে করোনাসহ বিভিন্ন রোগের চিকিৎসা দেয়া হবে।
তিনি বলেন, এই মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোতে প্রায় ২০ হাজার নার্স চিকিৎসক রয়েছেন। তারা সব সময় প্রস্তুত রয়েছে। এসব হাসপাতালের প্রতিটিতে ৫০০-৭০০ বেড রয়েছে।
প্রসঙ্গত, দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৩০ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমণে অক্রান্ত হয়ে মারা গেছেন আরো একজন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ জনে।