শার্শা প্রতিনিধি।। যশোরের শার্শায় অসামাজিক কার্যকলাপের সাথে জড়িত ডাক্তারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কতৃপক্ষ। গত শনিবার রাতে উপজেলা হাসপাতালের হোমিও ডাক্তার উৎপলা বিশ্বাসের বিরুদ্ধে তার স্টাফ হারবাল সহকারী কামরুল ইসলামের সাথে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠে। এ সময় দুই জনই এলাকাবাসির হাতে গন ধোলাইয়ের শিকার হয়। ঐ ডাক্তার মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও ঘটনাটি জানাজানি হয়ে যায়।
অবশ্য তারা দু’জনই ঘটনাটি অস্বীকার করেছেন।
এলাকাবাসী জানায়, শার্শা উপজেলা হাসপাতালের ডাক্তার উৎপলা বিশ্বাসের সাথে তার অফিস স্টাফ হারবাল সহকারী কামরুল ইসলামের দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক চলে আসছে। ঘটনার দিন শনিবার রাতে ঐ ডাক্তার তার স্টাফ হারবাল সহকারী কামরুল ইসলামকে হাসপাতালের আবাসিক কোয়ার্টারে ডেকে পাঠায়।
বিষয় স্থানীয় লোকজন বুঝতে পেরে তার পিছু নেয় এবং আপত্তিকর অবস্থায় ডাক্তারের কোয়ার্টারে তাদের হাতে- নাতে ধরে ফেলে। এ সময় তাদের মারধরও দেয়া হয়। পরে ঐ ডাক্তার মোটা অংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করলেও বিষয়টি জানাজানি হয়ে যায়। ঘটনাটি যাতে সংবাদ পত্রে প্রকাশ না হয় এ জন্য স্থানীয় একজনকে দায়িত্ব দেয়া হয়।
এলাকাবাসি তাদের বিরুদ্ধে এ বিষয়ে শাস্তির দাবী জানিয়েছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার ইউসুফ জানান, বিষয়টি শুনেছি তবে কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।