বিশেষ প্রতিনিধি।। করোনা ভাইরাসের প্রকোপে ভীত পুরো বিশ্ব। লকডাউন করা হয়েছে বিশ্বের প্রায় অধিকাংশ দেশ। এরই মাঝে করোনার সংক্রামক এড়াতে সাধারন ছুটি ঘোষনা করেছে বাংলাদেশ সরকার। এরইমধ্যে সামাজিক দুরুত্ব বজায় রাখার কথা বলা হলেও সাভারে দুই ইউপি চেয়ারম্যানের উপস্থিত লোকসমাগম করে অনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন চলছিলো।
গোপন সংবাদ পেয়ে র্যাব-৪ এর একটি দল ঘটনাস্থলে হাজির হয়। এসময় বর এবং কনে পক্ষকে আর্থিক জরিমানা করে বিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।
আজ শুক্রবার (১০ মার্চ) দুপুরে সাভারের সালেপুর গ্রামে কনের বাড়িতে এ বিয়ের আনুষ্ঠান চলছিলো। র্যাব জানায়, সাভারের আমিনবাজার সালেহপুর এলাকায় ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এবং পাশ্ববর্তী বনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইফুল ইসলামের উপস্থিতিতে এ বিয়ের আয়োজন চলছিলো।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এসময় বর এবং কনে পক্ষের আট জনকে ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা কারা হয়। এছাড়া বিয়ের আসরে উপস্থিত থাকা দুই ইউপি চেয়ারম্যানকে তাৎক্ষনিকভাবে সর্তক করে ছেড়ে দেয়া হলেও তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরে বিষয়টি জানানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান আমাদেরবাংলাদেশ.কমকে জানান,করোনা মোকাবেলায় সরকার সামাজিক দুরত্ব বজায় রাখার নির্দেশনা দিলেও তা উপেক্ষা না করে দুই ইউপি চেয়ারম্যানের উপস্থিতিতে বিয়ের এমন অনুষ্ঠান খুবই হতাশাজনক। তাই অভিযান চালিয়ে বিয়ে বন্ধ সহ আর্থিক জরিমানা করা হয়েছে। এবং পাশাপাশি দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পযর্ন্ত বিয়ের কাযক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে।