লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নে ঢাকা নারায়নগঞ্জ থেকে ফিরে আসা এক জনকে প্রথম করোনা ভাইরাস রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে।
জানাগেছে, গত ৮ এপ্রিল ঢাকার নারায়ণগঞ্জ থেকে লালমনিরহাটে আসেন। সেই দিন থেকে শরীরে জ্বর, কাশি ও শ্বাস কষ্ট অনুভব করলে পরের দিন ৯ এপ্রিল লালমনিরহাট সদর হাসপাতালে যোগাযোগ করলে হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে রংপুরে প্রেরন করে।
শনিবার (১১ এপ্রিল) বিকালে রংপুর থেকে নমুনা রিপোর্ট-এর রেজাল্ট পজেটিভ আসে।
করোনা আক্রান্ত রোগী মুঠো ফোনে জানান, সে ঢাকায় নারায়ণগঞ্জে রাজ মিস্ত্রির কাজ করতেন। গত ৮ এপ্রিল মাইক্রোবাসযোগে এক সাথে ১৪ জন রংপুর শঠিবাড়ি এলাকায় নামেন। সেখান থেকে একই এলাকার ৫ জন সহ তিনি তার নিজের বাড়িতে আসেন।
লালমনিরহাট সিভিল সার্জন ডা: নির্মলেন্দু জানান, এক জনের রেজাল্ট পজেটিভ হয়েছে। তাকে অতিদ্রুত তার বাড়ি থেকে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে এনে চিকিৎসা দেওয়া হবে। পরে যদি তার অবস্থার অবনতি ঘটে তাহলে রংপুরে পাঠানো হবে।
জেলা প্রশাসক আবু জাফর জানান, যে কয়েক জন এ সাথে এসেছে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ভাইরাস সংক্রমন রোধে ঐ এলাকাটিতে লাল পতাকা দিয়ে সম্পন্ন ভাবে লকডাউনের কার্যক্রম চলছে।