নাটোর সংবাদদাতা।। নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ী এলাকায় ঝড়ে উড়ে গেছে অনেক বাড়ি ঘর। বাদ পরেনি বিধবা সোহাগীর শেষ সম্বল ঘরটিও। স্বামী মারা গিয়েছে তিন মাস আগে। তারপর থেকেই অন্যের বাড়িতে কাজ করে চলে তার জীবন। বিধবা সোহাগী ওই এলাকার মৃত-ময়েজ উদ্দিনের স্ত্রী।
জানা যায়, শনিবার বিকালে হঠাৎ বৃষ্টি ও ঝড়ো হাওয়া বইতে থাকে। এক পর্যায় ঝড়ের গতিবেগ বেশি হওয়ায় বাতাসের সাথে উড়ে যায় ঘরের উপরের চালা এবং ভেঙ্গে পড়ে যায় তার ঘরটি। এছাড়া সোহাগীর সাথে আরো অনেক বাড়ি ঘর ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।