সুনামগঞ্জ জেলা লকডাউন ঘোষণা
- প্রকাশের সয়ম :
রবিবার, ১২ এপ্রিল, ২০২০
-
১১০
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। প্রাণঘাতী করোনা ভাইরাস( কোভিড-১৯) সংক্রমণ ঝুঁকি এবং তা প্রতিরোধকল্পে এবার পুরো সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত কমিটি আজ ১২ এপ্রিল রবিবার বিকাল সুনামগঞ্জ জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরি সভায় বিকাল ৪ টার সময় এবার পুরো সুনামগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। এ ব্যাপারে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ বিষয় সংক্রান্ত এক বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে উল্লেখ করাছে- করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত সুনামগঞ্জ জেলা কমিটির সদস্যদের মতামতের আলোকে প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায়” সংক্রমণ রোগ( প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ সালের ৬১ নং আইন এর ১১(১)(২)(৩) ধারা মোতাবেক জনসাধারণের জান মালের নিরাপত্তা বিধানের লক্ষ্যে সুনামগঞ্জ জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা ক্রা হল।
এতে আরও বলা হয়, এ জেলায় অন্য জেলা থেকে জনসাধারণের প্রবেশ ও এ জেলা থেকে জনসাধারণের প্রস্থান নিষিদ্ধ করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ সুনামগঞ্জ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা থেকে অন্য কোনো জেলায় গমন করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একইরূপ নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সব গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে। জররি পরিষেবা, চিকিৎসা সেবা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ এর আওতা বহির্ভুত থাকবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ ১২ এপ্রিল বিকাল ৫টা থেকে কার্যকর হবে এবং আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে
Please Share This Post in Your Social Media