- প্রকাশের সয়ম :
সোমবার, ১৩ এপ্রিল, ২০২০
-
১৩২
বার দেখা হয়েছে

মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজার জেলা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে বিকাল ৫ টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মৌলভীবাজার জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক নাজিয়া শিরীন।
জেলা প্রশাসকের স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয় যে, করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত”করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটি, মৌলভীবাজার” এর ১৩ই এপ্রিল অনুষ্ঠিতব্য সিদ্ধান্তের আলোকে প্রাণঘাতী করোনা ভাইরাস এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায়”সংক্রমণ রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮’ এর ১১ (১)(২)(৩) দ্বারা মোতাবেক জনসাধারণের জানমাল নিরাপত্তা বিধানের লক্ষ্যে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত মৌলভীবাজার জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হলো। উক্ত সময় এ জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করা হলো।
অবরুদ্ধ কালীন সময়ে জাতীয়/আঞ্চলিক সড়ক/মহাসড়ক ও নৌপথে অন্য কোন জেলা হতে কেউ এ জেলায় প্রবেশ করতে কিংবা এ জেলা হতে অন্য জেলায় গমণ করতে পারবেন না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলা যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তবে জরুরি সেবা ও পরিসেবা এই আইনের বহির্ভূত থাকবে।এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Please Share This Post in Your Social Media