ঢাকা।। কাল বাঙ্গালি প্রাণের পহেলা বৈশাখ। তবে করোনা ভাইরাসের বিস্তার রোধে এবছর পহেলা বৈশাখে সব ধরনের অনুষ্ঠান ও কার্যক্রম স্থগিত করা হয়েছে। একইসঙ্গে দিনটি উদযাপনে কেউ যেন ঘর থেকে বের না হন সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) ডিএমপির মিডিয়া সেন্টারের প্রধান মাসুদুর রহমান বলেন, সবকিছুই বন্ধ ঘোষণা করা হয়েছে। সেক্ষেত্রে পহেলা বৈখাশের কোনো অনুষ্ঠানও হবে না। তার পরও আমরা সতর্ক আছি। কোনোভাবেই মানুষ ঘর থেকে বের হয়ে যেন রাস্তায় জড়ো হতে না পারে। যেসব স্থানে পহেলা বৈশাখের অনুষ্ঠানের আয়োজন হতো এরইমধ্যে সেগুলোও বন্ধ নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।