ঢাকা।। বহির্বিশ্বের মতো বাংলাদেশেও করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা দফায় দফায় বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৮২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৩ জনে। গত ২৪ ঘণ্টায় ৫ জনসহ এখন পর্যন্ত মারা গেছেন ৩৯ জন।
আইইডিসিআরের তথ্য অনুসারে, রাজধানী ঢাকার ৭৫টি এলাকায় করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে টোলারবাগ এলাকায়, আক্রান্তের সংখ্যা ১৯ জন। এছাড়া বাসাবোতে ১২ জন, ধানমন্ডিতে ১৪ জন, যাত্রাবাড়ীতে ১১ জন, লালবাগে ১৩ জন, মিরপুর-১১ তে ১০ জন, মোহাম্মদপুরে ১২ জন, উত্তরায় ১৭ জন এবং ওয়ারিতে ১৬ জন আক্রান্ত হয়েছেন।
এছাড়া অন্যান্য এলাকার মধ্যে আদাবরে ১ জন, আগারগাঁওয়ে ২ জন, আশকোনায় ১ জন, আজীমপুরে ২ জন, বাবু বাজারে ৩ জন, বাড্ডায় ৪ জন, বেইলি রোডে ৩ জন, বনানীতে ৭ জন, বংশালে ৭ জন, বসুন্ধরায় ৪ জন, বেগুনবাড়িতে ১ জন, বেড়িবাঁধে ১ জন, বসিলায় ১ জন, বুয়েট এরিয়ায় ১ জন, সেন্ট্রাল রোডে ১ জন, চকবাজারে ৪ জন, ঢাকেশ্বরী ১ জন, ধোলাইখাল ১ জন, দয়াগঞ্জ ১ জন, ইস্কাটন ১ জন, ফার্মগেট ১ জন, গেন্ডারিয়া ৩ জন, গ্রীণরোড ৫ জন, গুলিস্তান ২ জন, গুলশান ৪ জন, হাতিরঝিল ১ জন, হাতিরপুল ২ জন, হাজারিবাগ ৮ জন, ইসলামপুর ২ জন, জেলগেট ২ জন, জিগাতলা ৩ জন, কামরাঙ্গির চর ১ জন, কাজী পাড়া ১ জন, কদমতলী ১ জন, কোতোয়ালি ২ জন, লক্ষীবাজার ২ জন, মালিবাগ ২ জন, মানিকদী ১ জন, মীরহাজারিবাগ ২ জন, মিরপুর-১ এ ৫ জন, মিরপুর-৬ এ ২ জন, মিরপুর-১০ এ ৫ জন, মিরপুর-১২ এ ৮ জন, মিরপুর-১৩ এ ২ জন, মিটফোর্ড ১ জন, মগবাজার ৪ জন, মহাখালী ৭ জন, মুগদা ১ জন, নওয়াবপুর ১ জন, নারিন্দা ২ জন, নিকুঞ্জ ১ জন, পীরেরবাগ ২ জন, পুরানা পল্টন ২ জন, রাজারবাগ ২ জন, রামপুরা ১ জন, রায়েরবাজার ১ জন, সৈয়দাবাদ ১ জন, শাহআলীবাগ ২ জন, শাহবাগ ২ জন, শান্তিনগর ৫ জন, সওয়ারি ঘাট ৩ জন, সিদ্দ্বেশ্বরী ১ জন, শনির আখরা ১ জন, সূত্রাপুর ২ জন, তেঁজগাও ৩ জন, উর্দু রোড এলাকায় ১ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।
আ/রি