ঢাকা।। কাল পহেলা বৈশাখী । পহেলা বৈশাখ উপলক্ষ্যে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে করোনাভাইরাসের এই প্রাদুর্ভাবকালে যার যার ঘরেই নববর্ষ উদযাপনের আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার (১৩ এপ্রিল) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই আহ্বান জানান।
সন্ধ্যা সাড়ে ৭টায় গণভবনে জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, স্যাটেলাইন টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করে।