যশোর প্রতিনিধি।। যশোর ২৫০ শষ্যা জেনারেল হাসপাতালের আইসোলেশান ইউনিটের জানালা ভেঙ্গে মোঃ সুজন (২৫) নামের এক হাজতি পালিয়েছেন। রবিবার রাত সাড়ে ১১টায় পুলিশ ও কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে সে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পলাতক সুজন রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামের রনজিত মল্লিকের পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক মামলায় আদলত সুজন কে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠান। ঐ খানে সে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যাথায় আক্রান্ত হন। চিকিৎসার জন্য ১০ এপ্রিল সন্ধ্যায় তাকে যশোর জেনারেল হাসপাতালের আইসোলেশানে রাখা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ তাকে আইসোলেশানে রেখে চিকিৎসা দিচ্ছিলেন ও তার ভিতর করোনা ভাইরাসের লক্ষন থাকায় আইডিসিআরের কর্মীরা তার নমূনা সংগ্রহ করে ল্যাবে পাঠিয়েছেন। গতকাল রাতে ৯.৪৫ মিনিটের দিকে তার নিরাপত্তায় থাকা কর্মীরা ঘরের ভিতর কোন সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখেন ওই চিকিৎসারত হাজতি নেই ও কেবিনের পিছনের জানালার গ্রীল ভাঙ্গা।
এ ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও কারারক্ষীদের বিরুদ্ধে সাজামূলক ব্যাবস্থা নেওয়া হচ্ছে।