নিন্ম আয় ও কর্মহীন মানুষের পাশে ইসাবেলা ফাউন্ডেশন
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০
-
১২০
বার দেখা হয়েছে

ইয়াছিন কবির।। প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি হয়ে পড়া দিনমজুর নিম্নআয়ের শ্রমজীবী মানুষের মধ্যে পর্যায়ক্রমে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইসাবেলা ফাউন্ডেশন।
কামারখন্দ উপজেলার চারটি ইউনিয়নে ইসাবেলা ফাউন্ডেশনের এর পক্ষ থেকে দেশের এই ক্রান্তিকালে সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কথা ভেবে নিজ উদ্যোগে সামাজিক গুরুত্ব স্বাস্থ্যবিধি মেনে প্রায় ২ হাজার পরিবারের মধ্যে ৫ কেজি চাউল ২ কেজি ডাউল, ১ কেজি তৈল, লবন, সাবান ইত্যাদি উপকরণাদি বিতরণ করা হয়।
নিম্ন আয়ের মানুষ খাদ্য সামগ্রী পেয়ে তাদের খুশি কথা জানান। দেশের যেকোনো সংকটময় মুহূর্তে দেশ, জাতি ও সমাজের মানুষের পাশে সবসময় থাকবে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে একথা জানান উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যান ।
এসময়ে উপস্থিত হয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য পৌঁছে দিয়েছেন ইসাবেলা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব কবির বিন আনোয়ার। এছাড়াও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, কামারখন্দ , জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগসহ অন্যান্য সংগঠনের এর নেতাবৃন্দ।
Please Share This Post in Your Social Media