আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আজ শুভ বাংলা নববর্ষ। এ দিনে অনেকেই কষ্ট করছেন। অনেকের ঘরেও খাবার নেই। এসব লোকদের খুঁজে বের করে তাদের নিয়ে পালন করতে হবে শুভ বাংলা নববর্ষ। তাইতো মানুষের কল্যাণে করোনা পরিস্থিতে মানুষকে খাদ্য সহায়তা দিতে ছুঁটে এলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী।
আজ দুপুরে সাভারের ছায়াবিথি এলাকায় সিএনআই নিউজ টেলি মেডিসিন পেসক্রিপশন ও ফাস্টএইড ক্যাম্পে এসে খাদ্য উপহার বিতরণ করে অর্জন করলেন সাধারণ মানুষের বুকভরা ভালবাসা। অসহায়,পঙ্গু, বিধবা, রিক্সা চালক, দিন মজুর, বাড়ির কাজের বুয়াসহ সর্বস্তরের মানুষের আজ ছিল মিলন মেলা।
মাসুদ চৌধুরী এ সময় চাউল, ডাল, আলু, লবন, পেয়াজ, তেলসহ নানা খাদ্য সামগ্রী ও পরিচ্ছন্নতার সামগ্রীসহ একটি করে প্যাকেট একে একে সকলের হাতে তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, সিএনআই নিউজের উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধান সম্পাদক তোফায়েল হোসেন তোফাসানি, বার্তা সম্পাদক রোমানা রুমি, স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন ফরহাদ, বাংলা লাইভ ২৪ এর সাংবাদিক সেলিম মিয়াসহ অনেকে।
ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাসুদ চৌধুরী এ সময় সকলের উদ্দ্যেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে নিজ উদ্যোগে সাভার ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়া এখন প্রতিটি সচেতন ও সামর্থবান নাগরিকের দায়িত্ব। তিনি বলেন, নববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে আমি আপনাদের জন্য কিছু খাদ্য উপহার নিয়ে এসেছি।
আমি আমার সাধ্যমত সাভারের জনগণের জন্য যতটুকু সম্ভব আমি খাদ্য সহায়তা দিয়ে যাবার চেষ্টা করবো। যতদিন বাংলাদেশে এই করোনা পরিস্থিতি থাকবে ততদিন আমি আমার জীবন বাজি রেখে আপনাদের পাশে থাকবো এবং এই খাদ্য সহায়তা অব্যাহত থাকবে।