আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়াতে ময়মনসিংহ জেলাকে লকডাউন ঘোষণা করেছেন জেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে এ আদেশ কার্যকর শুরু হয়েছে। জেলা প্রশাশক মো. মিজানুর রহমান লিখিতভাবে গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, প্রতিদিনই জেলাতে করোনা আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। নগরেও এখন রোগীর সন্ধান মিলেছে। তাই জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে। এ সময় ময়মনসিংহ জেলার কেউ অন্য জেলাতে যেতে পারবেন না। অন্য জেলারও কেউ এ জেলায় আসতে পারবেন না।
জেলা সিভিল সার্জন ডা. এ বি এস মশিউল আলম জানান, এ পর্যন্ত জেলাতে সব মিলিয়ে ৩০৬ জনের পরীক্ষা করা হয়েছে। এর মাঝে ৬টির পজিটিভ পাওয়া গেছে। তবে আজকের মঙ্গলবারের ফলাফল এখনও (সন্ধ্যা ৭টা) পাওয়া যায়নি।
(আমাদেরবাংলাদেশ/রিফাত)