নিজস্ব সংবাদদাতা।। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ঢাকা জেলা পুলিশের পরবর্তী পদক্ষেপ নিশ্চিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৫ ই এপ্রিল) বুধবার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে ঢাকা জেলার পুলিশ সুপার জনাব মোঃ মারুফ হোসেন সরদারের উপস্থিতিতে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
এসময় ঢাকা জেলা পুলিশের উদ্যোগে দায়িত্বরত পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমক প্রতিরোধে মাস্ক, হ্যান্ড গ্লাভস, সাবান ও ভিটামিনযুক্ত সকল খাদ্য গ্রহনের জন্য আহবান জানানো হয়। সকলকে নিরাপদে থেকে দায়িত্ব পালন ও জনগনের যেকোন প্রয়োজনে পুলিশ সদস্যকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়।
এসময় ঢাকা জেলা পুলিশের উধ্বর্তন কর্মমর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।