আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাস মহামারিতে বৃহস্পতিবার পর্যন্ত দেশের ৬৪ জেলার মধ্যে ৫১টিতেই ছড়িয়েছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত মানুষ পাওয়া গেছে রাজধানী ঢাকায়। এই শহরে বুধবার সকাল ৮টা পর্যন্ত আক্রান্ত পাওয়া গেছে ৫১৮ জন। এর পরেই আক্রান্ত মানুষ বেশি রয়েছে নারায়ণগঞ্জে, ২১৪ জন। আক্রান্তের নতুন ভরকেন্দ্র গাজীপুর। সেখানে পাওয়া গেছে ৫৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, চিহ্নিত ৫১ জেলা সর্বনিম্ন একজন রোগী আছে। এসব জেলার মধ্যে রোগীর সংখ্যার দিক থেকে চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম। ওই জেলায় এখন পর্যন্ত পাওয়া গেছে ৩১ জন।
পরের স্থানেই আছে নরসিংদী। জেলাটিতে পাওয়া গেছে ২৮ জন করোনায় আক্রান্ত রোগী আছে। সর্বোচ্চ সংখ্যার বিচারে এরপরে আক্রান্তের দিক থেকে মুন্সিগঞ্জে ২১ জন, মাদারীপুরে ১৯ জন, কিশোরগঞ্জে ১৭ জন, কুমিল্লায় ১৪ জন, গাইবান্ধা ও জামালপুরে ১২ জন করে, বরিশালে ১০ জন, গোপালগঞ্জে ৯ জন, ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন, দিনাজপুর ও ময়মনসিংহে ৭ জন করে চাঁদপুর, নীলফামারী ও রাজবাড়িতে ৬ জন করে রোগী শনাক্ত হয়েছে।