টাঙ্গাইল।। টাঙ্গাইলে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে এ জেলায় ১১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হলো।
শনিবার (১৮ এপ্রিল) রাত ১১টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আক্রান্ত ব্যক্তির বাড়ি ভূঞাপুর উপজেলায়। শনিবার ৫১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে রাতেই একজনের ফলাফল পজিটিভ আসে। এ ব্যাপারে আক্রান্তের বাড়ি লকডাউনসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।