খুলনার কয়রায় করোনার মধ্যেও দেদারছে চলছে সমিল, প্রশাসন নিরব
- প্রকাশের সয়ম :
সোমবার, ২০ এপ্রিল, ২০২০
-
৯৭
বার দেখা হয়েছে

তরিকুল ইসলাম,খুলনা প্রতিনিধি।। খুলনার কয়রা উপজেলায় কিছুদিন আগে করোনার কারণে সকল স” মিল বন্ধ ঘোষণা করা হলেও পুনরায় প্রশাসনের অনুমতি নিয়ে স”মিল চালু করে কাঠ চেরাই করার অভিযোগ পাওয়া গেছে। তবে উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে অনুমতি প্রদানের স্বীকারোক্তি পাওয়া যায়নি। এভাবে স”মিল খুলে রাখায় লোকের সমাগম ঘটায় ও ধুলা-বালিতে এলাকা ছয়লাফ হওয়ায় সচেতন এলাকাবাসি ক্ষোভ প্রকাশ করেছেন।
সরেজমিন ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় স”মিলে কাঠ চেরায় করা হচ্ছে। কয়রা উপজেলা পরিষদের সন্নিকটে দেউলিয়া বাজারের রাসেলের স”মিলে রবিবার সকাল ১০ টা ৫৮ মিনিটে সরেজমিন যেয়ে দেখা যায় কাঠ চেরায়ের কাজ চলছে। কাঠ চেরায়ের অনুমতি রয়েছে কিনা এ বিষয়ে জানতে চাইলে ওখানে কর্মরত একজন এ প্রতিবেদককে জানান প্রশাসনের অনুমতিতে আমরা সকাল ৯ টা পর্যন্ত কাজ করতেছি। তবে আজ হাতে বেশি কাজ থাকায় একটু দেরি করে ফেলেছি।
পাশের অন্য আরেকটি স”মিলে যেয়ে দেখা যায় কাজ শেষ কয়েকজন কর্মী বসেছিল। তারা বলেন, আমরা প্রতিদিন রাত ৩ টা থেকে সকাল ৯ টা পর্যন্ত কাজ করার অনুমতি পেয়েছি। এজন্য সকাল ৯টার পরে আর কাজ করি না। এলাকাবাসী জানায়, উপজেলার মেঘারআইট, ফুলতলা বাজারসহ বেশ কয়েক জায়গায় স”মিলে কাঠ চেরায়ের কাজ করা হচ্ছে। করোনা সমস্যার মধ্যে কিছুদিন বন্ধছিল। তবে কয়েকদিন আগে মেঘার আইটের আজিজুলের স’মিলে কাঠ চেরায় করতে দেখা যায়। সরকারি দুর্যোগ সহনশীল ঘরের কাঠ চেরাইয়ের জন্য স”মিলটি চালু রাখা হয় বলে স”মিল মালিকসূত্রে জানা যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহার নিকট স”মিল চলার নির্দেশনা রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এমন কোন নির্দেশনা নাই। তবে স’মিল কর্তৃপক্ষ অনুমতি রয়েছে বলে দাবী করার ও এখনও স’মিল চালু থাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি দেখছি।
Please Share This Post in Your Social Media