জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরেহাটে সরকারি ৮৫ কেজি চাল ও চাল বিক্রয়ের নগদ অর্থসহ মেহেদী হাসান (৩৬) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার রাতে র্যাব-৫ এর অভিযানে তাকে আটক করা হয়।
আটককৃত মেহেদী হাসান জয়পুরহাটের আক্কেলপুর থানার কোলা গ্রামের বাসিন্দা আশরাফুল আলমের ছেলে।
র্যাবের অপারেশন দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি বিতরণকৃত ৮৫ বস্তা চাল ও সরকারি চাল বিক্রয়কৃত নগদ অর্থ তিন হাজার তিনশত টাকা উদ্ধার করা হয়। চাল কারবারীদের বিরুদ্ধে র্যাবের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।