মৌলভীবাজার সংবাদদাতা।। করোনা ভাইরাস সংক্রমণ প্রাদুর্ভাবে কর্মহীন ও দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ মৌলভীবাজার শহর।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে শহরের বিভিন্ন স্থানে গরীব, অসহায়, দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে চাল,ডাল,আলু, তৈল, পিঁয়াজ,ছানা,লবণ ও সাবান বিতরণ করা হয়। এক্ষেত্রে শহরের বিভিন্ন বাসাবাড়িতে গিয়েও খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা মকবুল হোসাইন খান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক হাফিয মাওলানা আলাউর রহমান টিপু,শহর আল ইসলাহ সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জবলু, ডাঃ বোরহান উদ্দিন,ফরিদ আহমদ জামালী, শেখ রুহেল আহমদ প্রমুখ।
খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে জানিয়ে বিশ্বব্যাপী করোনা ভাইরাস প্রাদুর্ভাবের এই সংকটময় পরিস্থিতিতে সবাইকে সচেতনতার পাশাপাশি সাধারণ মানুষের সাহায্যার্থে সকল বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানান সংগঠনের সভাপতি কাজী মাওলানা সিরাজুল ইসলাম চৌধুরী।