সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় ত্রান ও দূর্যোগ-প্রতিমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছে আশুলিয়া থানা নাগরিক কমিটির সদস্যরা। এসময় সাভার উপজেলার নব নির্বাচিত চেয়্যারম্যান মঞ্জুরুল আলম রাজীবকেও সংবর্ধনা দেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার জিরাবো এ নাগরিক সংবর্ধনা দেয়া হয় ।
এ সময় ত্রাণ প্রতিমন্ত্রীকে ফুল ও দলীয় প্রতীক নৌকার ক্রেস্ট প্রদান করেন দলীয় নেতাকর্মীরা।
ইয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আহম্মেদ মাষ্টারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাভার পৌর মেয়র আলহাজ্ব মো. আব্দুল গণি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ চৌধরী, সাভার মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা দৌলা, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর, পাথালিয়া ইউপি চেয়ারম্যান মো: পারভেজ দেওয়ান, শিমুলিয়া ইউপি চেয়ারম্যান আজাহারুল ইসলাম সুরুজ প্রমুখ।