pinuppin uppin up casinopinup azpinappinup casinopin-uppin up onlinepin up azpinuppin uppin up casinopinappin up azpin up azerbaycanpin-uppinuppin uppin up casinopinup azpinup azerbaycanpin up azerbaycanpin up azerbaijanpin up azpin-uppin up casinopin up casino gamepinup loginpin up casino indiapinup casinopin up loginpinup indiapin up indiapin up bettingpinup loginpin up casino indiapinup indiapin uppinuppin-uppin up 777pin up indiapin up betpin uppin up casinopinup loginpin-up casinopin-uppinup indiapin up kzpinup kzpin-up kzpinuppin up casinopin uppin up kzпинапpin-uppin uppinuppin-upmostbetmosbetmosbet casinomostbet azmosbetmostbetmostbet casinomostbet azmostbet az casinomosbet casinomostbet casinomostbetmostbet aviatormostbet casinomostbet kzmostbetmosbetmosbet aviatormostbet casinomostbetmastbetmostbet onlinemosbetmosbetmostbetmosbet casinomostbet kzmostbetmosbetmosbet casino kzmostbet kzmostbetmostbet casinomostbet onlineмостбетmosbetmosbet casinomostbetmostbet kz1 win aviatoraviator 1 winaviator mostbetaviator1 win casino1win kz casino1 win bet1win kz1win casino1 winonewin casino1 winonewin app1 win game1 win aviator game1win1 win1win uz1win casino1 win online1 win1win casino1win aviator1 win1win casino1win1win aviator1 win1win casino1win online1 win az1win lucky jet1win1 win1 win az1win1win casino1win1 win1 win casino1win slot1win apostas1win slots1win apostalucky jetlucky jet casinolucky jetlucky jet crashlucky jet crashlucky jet casinomostbet lucky jetluckyjetlukyjetlucky jetlucky jet crashlucky jetlucky jet casino4rabet pakistan4rabet4era bet4rabet bd4rabet bangladesh4rabet4rabet game4r bet4rabet casino4rabet4r bet4rabet bd4rabet slots4a bet4era bet4x bet4rabet indiaparimatchmosbet casinomosbet kzmostbetmostbet kzmostbet aviatormosbet aviatormosbetmostbet aviatormostbetmosbetmostbetmosbetmosbet indiamostbetmosbetmostbet india1win cassino1 win casino1 win
শিরোনাম:
মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু পুলিশে নতুন করে ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবিক রাষ্ট্র গড়তে চাই, যেখানে সবাই ন্যায়বিচার পাবেন: প্রধানমন্ত্রী আমাদের বাংলাদেশ ডট কম’-এর সেরা রিপোর্টার নির্বাচিত হলেন মোস্তাবিন সিয়াম কালবৈশাখীর পূর্বাভাস, ৭ অঞ্চলে সতর্কবার্তা সংসদে সাত বীরশ্রেষ্ঠের নামে গ্যালারি, মূল ফটক এম এ জি ওসমানী রূপপুরের চুল্লিতে ইউরেনিয়াম বসছে আজ আলীকদম-থানচি সড়কে আফিম চাষী ও আরাকান আর্মির সহযোগী আটক, বীজ উদ্ধার লামা সরই ইউনিয়নে তীব্র গরমে ১৮ শিক্ষার্থীর হিটস্টোক
করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, লাশ দাফনে এগিয়ে এলো পুলিশ-ইউএনও

করোনা উপসর্গ নিয়ে মৃত্যু, লাশ দাফনে এগিয়ে এলো পুলিশ-ইউএনও

আমাদেরবাংলাদেশ ডেস্ক।। মেহেরপুর আড়াইশো শয্যার জেনারেল হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ইদ্রিস শাহ’র (৩৫) দাফন সম্পন্ন করেছে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং থানার অফিসার ইনচার্জ (তদন্ত)।

বুধবার দুপুরে মেহেরপুর সদর উপজেলায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইদ্রিস শাহ। পরে সন্ধ্যায় তার দাফন-কাফন সম্পন্ন হয়।

ইদ্রিস শাহ’র বাড়ি মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামে। বুধবার সকালে তাকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি নেওয়া হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনাভাইরাাস উপসর্গ নিয়ে মৃতদের জন্য ইসলামিক ফাউন্ডেশনের পাঁচ সদস্যদের মুজিবনগর আলেম কমিটি মৃত ইদ্রিসের দাফন-কাফন করতে অস্বীকার করে। পরে উপজেলা নির্বহী কর্মকর্তা জেলা প্রশাসকের অনুমতি নিয়ে দাফন কাফন সম্পন্ন করেন।

মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকতা উসমান গনি বলেন, মৃত ব্যক্তির কাফন-দাফনের জন্য ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক গঠিত পাঁচজনসহ মোট ছয়জন আলেমকে ডাকা হয়। করোনার সন্দেহে মৃত্যুর কথা শুনে পাঁচজন সদস্যই অপারগতা প্রকাশ করেন। তখন ডিসি স্যারের সাথে আলোচনাক্রমে আমি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজোআন আহম্মেদ এবং থানার অফিসার ইনচার্জ আব্দুল হাসেম তিনজন একসাথে লাশ দাফনের জন্য যাত্রা করি। জানাজা পড়ানোর জন্য আমরা নিজেরাই প্রস্তুতি নিচ্ছিলাম। তবে শেষ মুহূর্তে গোপালনগর জামে মসজিদের ইমাম মাওলানা তৌহিদুল ইসলাম এসে জানাজায় ইমামতি করেন। এর আমরা তিন জন কর্মকর্তা ও স্থানীয় পাঁচজন যুবক মিলে লাশ দাফন করি।

এ নিয়ে আজ (বৃহস্পতিবার) নিজের ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন ইউএনও ওসমান গনি। তিনি লিখেছেন, করোনা সন্দেহে দাফন করা ব্যক্তিটির করোনা পজিটিভ এবং কিছু কথা।

‘কেউ কেউ বলছেন আমরা লাশের এত কাছে কেন গিয়েছি, কবরে নামানোর সময় কেন লাশের গায়ে হাত দিয়ে ধরেছি, কেন পিপিই ব্যবহার করিনি, এমনকি কেউ একজন বলেছেন হিরো সাজার জন্য গিয়েছি ইত্যাদি। পিপিই ব্যবহার না করার কারণ হলো আমাদের তিনজন কর্মকর্তার লাশ দাফন করার কথা ছিলনা। আমরা চেয়েছিলাম দাফন বিষয়ক কমিটি লাশ দাফন করবে, আমরা নিরাপদ দূরত্বে অবস্থান করবো।

নিশ্চয় আপনারা গতকালের আমার স্ট্যাটাসে লাশ দাফন পরিস্থিতি সম্পর্কে অবগত হয়েছেন। তাই বাধ্য হয়েই আমাদের লাশের কাছে যেতে হয়েছে। মৃত ব্যক্তির আত্মীয়দের মধ্যে যে চারজন স্বেচ্ছায় পিপিই পরে লাশ দাফন করেন তাদেরও পূর্ব অভিজ্ঞতা ছিলনা। আমরা কাছে না থাকলে তারাও মনোবল হারিয়ে ফেলত। তাছাড়া আমরা কাছে না গেলে প্রোটেকশন ছাড়াই কোনো কোনো আত্মীয় লাশ দাফন করতে আসছিলো। কারণ তাদের ধারনাই ছিলনা যে, এই ব্যক্তিটি করোনায় মারা যেতে পারে। কারণ আগে থেকে তার মধ্যে করোনার কোনো লক্ষণই ছিলনা।

আমরা দূরে দাঁড়িয়ে থাকলে মৃত ব্যক্তির আত্মীয় পরিজন প্রোকেটশন ছাড়াই লাশ দাফনের দায়িত্ব নিলে ব্যাপার কী হত একবার ভাবুনতো! তাছাড়া সাধারণ মানুষ লাশ দাফন করলে, আর আজ পজিটিভ রেজাল্ট শোনার পর আমাদের দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষের মন্তব্য কেমন হত!! সবাই বলত আমরা দায়িত্বে অবহেলা করে এতগুলো মানুষকে বিপদে ফেলেছি।

আমাদের বেশ সন্দেহ ছিল তাই সাধারণ মানুষকে লাশের কাছে আসতে দেইনি। আমরাই দায়িত্ব নিয়েছি। লাশ কবরে রাখার সময় আমি মাথার পাশে দাঁড়িয়ে ছিলাম। পিপিই পরা চারজনের মধ্যে তিনজন করবের মধ্যে ছিল, একজন পায়ের দিকে ছিল। মাথার দিকে ধরার কেউ ছিলনা। তখন মৃত ব্যক্তির এক ভাই দ্রুত এসে প্রোটেকশন ছাড়াই এক হাত দিয়ে মাথার দিকে ধরে, ফলে খাটিয়া থেকে লাশ কবরে নামানোর সময় লাশটি পড়ে যাচ্ছিলো। তাই বাধ্য হয়েই দ্রুত আমাকে ধরতে হয়েছিল। যা বাধ্য হয়ে এবং দায়িত্বের জায়গা থেকেই করেছি। ছবিটি ভালভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন।

কেউ বলেছে হিরো সাজার জন্য গিয়েছি। হিরো সাজার জন্য কেউ মরার ঝুঁকি নিতে পারবেন!! আমরা কেউ হিরো সাজার জন্য যায়নি, সরকারি দায়িত্ব পালন করেছি মাত্র। আমাদের জায়গায় আপনারা থাকলে এ মন্তব্যগুলো হয়ত করতেন না।

পিপিই না থাকলেও হ্যান্ড গ্লাভস, মাস্ক, প্রোটেকটিভ আই গ্লাস, মাথায় সার্জিক্যাল ক্যাপ, মোজা, জুতা, ফুলহাটা শার্ট সবই ছিল। আমি সচেতনই ছিলাম। তাই দাফনকৃত ব্যক্তিটি করোনা পজিটিভ হওয়া সত্ত্বেও আমি মোটেও চিন্তিত না। একমাত্র ভরসা মহান আল্লাহর উপর।

তবে চিন্তার বিষয় হলো করোনা ভাইরাসের লক্ষণ পরিবর্তন হয়েছে। গতকাল যে ব্যক্তিটির করোনা পজিটিভ এসেছে তারও কোনো করোনার এতদিন শুনে আসা লক্ষণ ছিলনা। মৃত ব্যক্তিরও আগে থেকে কোনো লক্ষণ পরিলক্ষিত হয়নি। তাই সকলের আরও বেশি সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সচেতন থাকুন এবং একমাত্র মহান আল্লাহর উপর ভরসা রাখুন।’

Please Share This Post in Your Social Media

সর্বস্বত্ব সংরক্ষিত: ২০১৮-২০২৩ © আমাদেরবাংলাদেশ.ডটকম