টাঙ্গাইলের গোপালপুরে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল কালোবাজারির অভিযোগে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জুয়েলকে এক লাখ টাকা জরিমানা ও ডিলারশিপ বাতিল করেছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারসিয়া সুলতানা প্রিয়াংকা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ অর্থদণ্ড প্রদান করেন।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে, টাঙ্গাইল র্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত এর নেতৃত্বে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত ১০ টাকা কেজি দরের চাল বেশি দামে বাজারে বিক্রি করার সময় মির্জাপুর ইউনিয়নের ডিলার মেহেদী হাসানের ম্যানাজারকে হাতেনাতে আটক করে। পরে, ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ জরিমানা ও ডিলারশিপ বাতিল করা হয়।
ডিলার মেহেদী হাসান জুয়েল সরকার গোপালপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মির্জাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি।























































