আশুলিয়া প্রতিনিধি :আশুলিয়ায় অপু নামে ১০ বছরের এক শিশুকে অপহরণের তিন দিন পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই) রাতে মির্জাপুরের হাটুভাঙা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান পিপিএম আমাদের বাংলাদেশ.কমকে জানান, আশুলিয়ার শ্রীপুর এলাকা থেকে শিশু অপুকে অপহরণ করা হয়। এর পর মুঠোফেনে তার পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এ ঘটনায় শিশুটির বাবা আশুলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করে।পরে উদ্ধার অভিযানে নামে পুলিশ। তিনি আরও জানান, মুঠোফোনের সূত্র ধরে এসআই মেহেদি হাসানকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে মির্জাপুরের হাটুভাঙা নামক এলাকায় পরিত্যক্ত স্থান থেকে অপুকে উদ্ধার করা হয়।
এবং পলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। তবে তাদেরকে আটক করতে অভিযান চলছে। ইতি মধ্যে অপহৃত শিশুটিকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে তিনি জানান ।