ঢাকা।। প্রধানমন্ত্রীর দপ্তরে লক্ষাধিক সাংবাদিকের খাদ্য সহায়তা, চিকিৎসা সেবা ও আর্থিক সহায়তা চেয়ে আবেদন জমা দিয়েছে মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রিসোর্স এন্ড হেলথ ফাউন্ডেশন’।
সংস্থাটির এক জরিপে দেখানো হয়েছে, সারা দেশে ৩ হাজার ১৬৪টি পত্র-পত্রিকা রয়েছে। এছাড়াও সারা দেশে প্রায় ৫ শতাধিক অনলাইন গনমাধ্যম, টেলিভিশন, এফএম রেডিও এবং সংবাদ সংস্থা রয়েছে। এসকল প্রতিষ্ঠানে প্রায় লক্ষাধিক সাংবাদিক আছেন। যারা মাঠ পর্যায়ে কাজ করছেন। বর্তমানে দেশে মহামারি করোনার প্রকোপে সকল সাংবাদিক নানা সংকটে ভুগছেন। তাই সকল সাংবাদিকদের জন্য জনস্বার্থে সহায়তা কামনা করে সংস্থাটি।