সাভার সংবাদদাতা।। সাভারে মাদকসহ চারজনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) । এসময় তাদের কাছ থেকে ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার গভীর রাতে সাভারের উলাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন জামালপুরের নজরুল ইসলাম (৫০),ময়মনসিংহের সোহাগ (৩৩), ঢাকা জেলার সোহেল (৩২) এবং জামালপুরের ভোলন আহমেদ (২৬) ।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের উলাইন আবাসিক এলাকা থেকে চারজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতরা সাভার ও আশুলিয়াতে দীর্ঘদিন মাদক ব্যবসা চালিয়ে আসছিলো বলে জানানো হয়।