নোয়াখালী সংবাদদাতা।। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভাতে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় করোনা শনাক্ত হয়েছে ১০ জন। যার মধ্যে মারা গেছেন দুই জন। বাকি এক নারীসহ অন্যরা হোম কোয়ারেন্টিনে রয়েছেন।
গতকাল বুধবার রাত সাড়ে দশটায় দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস। চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি থেকে নমুনার রিপোর্টটি আসে রাতে। গেল ২২ এপ্রিল বৃহস্পতিবার ওই তিন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছিল। তখন তাদের সর্দি, জ্বর ও কাশি ছিল।
তিনি আরও জানান, নতুন যে তিনজন শনাক্ত হয়েছে তাদের মধ্যে দুজন বেগমগঞ্জ চৌরাস্তা আপন নিবাস হাউজিং এলাকার আর অন্য একজন চৌমুহনী বাজারের কালীতলা রোডের ব্যবসায়ী কলেজ রোড এলাকায় বসবাস করছেন।