করোনায় কর্মহীন অসহায় মানুষের পাশে মৌলভীবাজার সরকারি কলেজ তালামীয
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২০
-
১১০
বার দেখা হয়েছে

মোঃ আজিজুল ইসলাম।। করোনা ভাইরাস পরিস্থিতিতে গোটা বিশ্বে বিরাজ করছে আতঙ্ক।এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের পক্ষ থেকে হোম কোয়ারেন্টাইম মেনে চলার নির্দেশ দেয়া হয়েছে। মৌলভীবাজার জেলায় প্রশাসনের কড়া নিরাপত্তায় চলছে লকডাউন। যার কারণে সমাজের নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কর্মহীন অবস্থায় তাদের পরিবার নিয়ে পড়েছে নানা উৎকন্ঠা ও খাদ্য সংকটে। সামগ্রিক দিক বিবেচনায় নেতৃবৃন্দ একত্রিত না হয়ে উপজেলাব্যাপী খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সরকারি কলেজ।
মঙ্গলবার (২১এপ্রিল) শুরু হয়ে কয়েক দফায়,চাল,ডাল,তৈল,আলু,লবন,ছানা,পিয়াজ সাবান ও নগদ অর্থ বিতরণ কার্যক্রম জেলার বিভিন্ন উপজেলায় অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন কলেজ তালামীয সাধারণ সম্পাদক রাশেদ আহমদ।
Please Share This Post in Your Social Media