কৃষকের ধান কেটে ঘরে পৌঁছে দিল ছাত্রলীগ
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১ মে, ২০২০
-
১২০
বার দেখা হয়েছে

বায়োজিদ হোসাইন।। দেশজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবন যাত্রা। এ অবস্থায় ফসল ঘরে তুলতে শ্রমিক ও আর্থিক সংকটে ভুগছে কৃষকরা। এ পরিস্থিতিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম পিয়াসের নেতৃত্বে নেত্রকোনা জেলার দলপা ইউনিয়নের কৃষক আব্দুল কাইয়ুম এর ২০ শতাংশ জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা।
এসময়,নেত্রকোনা যুবলীগ নেতা আতিকুর রহমান আতিক ও দলপা ইউনিয়নের যুবলীগ নেতা জুলহাস মিয়া উপস্থিত থেকে ছাত্রলীগকর্মীদের ধান কাটাঁয় উৎসাহ দেন।
জামিরুল ইসলাম পিয়াস বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের আহ্বানে অসহায় কৃষকদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে ছাত্রলীগের পক্ষ থেকে দারিদ্র কৃষক আব্দুল কাইয়ুম এর ২০ শতাংশ পাকাঁ ধান বিনা পারিশ্রমিকে কেটে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media