নিজস্ব প্রতিবেদক।। করোনাভাইরাস কোভিড-১৯ আক্রান্ত হয়েছে নওগাঁ -২ সংসদ সদস্য শহীদুজ্জমান সরকার। শুক্রবার রাতে গনমাধ্যমের কাছে বিষয়টি তিনি নিজেই স্বীকার করেন।
শুক্রবার (০১ মে) রাতে তিনি জানান, বলা হয়েছে তার করোনা পজেটিভ। কিন্তু এখনও রিপোর্ট হাতে পাননি। তিনি তেমন একটা অসুস্থও বোধ করছেন না। তাকে আপাতত ন্যাম ভবনেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ন্যাম ভবনের ৪ নম্বর বিল্ডিং-এ তিনি অবস্থান করছেন।
জানা গেছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) তিনি নিজ নির্বাচনী এলাকা থেকে ঢাকায় আসেন। এরপর ন্যাম ভবনের বাসায় ওঠেন।
শহীদুজ্জমান সরকার ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে নির্বাচিত এবং বেশ কয়েকবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি গত দশম জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ পদেও ছিলেন।