রিক্সচালক হাসান মিয়া সাহায্য দিলেন অসহায় রিক্সচালকদের
- প্রকাশের সয়ম :
শনিবার, ২ মে, ২০২০
-
১১২
বার দেখা হয়েছে

দুর্গাপুর(নেত্রকোনা)সংবাদদাতা।। বিশ্ব গ্রাস করে ফেলছে একটি ক্ষুদ্র অণুজীব। করোনা ভাইরাস নামের এই মহামারিটি মাত্র কয়েক মাসের ব্যবধানেই ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। দিনের পর দিন এ ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। লকডাউন হয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশ। ইতোমধ্যে বাংলাদেশেও বিস্তার লাভ করেছে ভাইরাসটি। এর দ্রুত বিস্তার রোধে দেশটিও লকডাউন ঘোষণা করা হয়েছে। নেত্রকোনা জেলা লকডাউন হয়ে যাওয়ার কারনে যাতায়াত ব্যবস্থা বন্ধ । কর্মহীন হয়ে পড়েছে রিক্সাচালকরা । ফলে সংসার কীভাবে চলবে তা নিয়ে উৎকণ্ঠায় দিন পার করছেন খেটে খাওয়া দিনমজুর অসহায় মানুষেরা ।
এমতাবস্থায় নেত্রকোনার দুর্গাপুর পৌর শহরের মজিবনগরের বাসিন্দা রিক্সা মিস্ত্রি হাসান মিয়া নিজ অর্থায়নে শনিবার উপজেলার ৬৫ জন রিক্সা চালককে তার সামর্থ্য অনুযায়ী খাদ্যসামগ্রী বিতরন করেন ।
আমাদেরব বাংলাদেশ.কম কে রিক্সা মিস্ত্রি হাসান বলেন আমি একজন রিক্সা ও অটো মেকানিক। আমার পক্ষ থেকে ৬৫ জন রিক্সা চালকের মাঝে ৪ কেজি করে চাল বিতরন করেছি । আমি সকল ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের বলছি আপনারা যে যে পারেন গরীবদের সহায়তা করেন। তাতে আমাদের দেশের গরীবরা একটু হলেও সহায়তা পাবে । আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। সব সময় যেনো মানুষের পাশে থাকতে পারি ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ৫নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান সহ স্থানীয় লোকজন ।
Please Share This Post in Your Social Media