আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ছোটবেলায় দেখেছি মা-কাঁদতো সন্তান দুধ খাই না তার জন্য,আর বর্তমান সময়ে বেশির ভাগই যেটা দেখা যায়, সেটা হলো মা কাঁদে সন্তান ভাত দেয় না তার জন্য,কিন্তু আজ যেটা দেখলাম সেটা আসলেই ব্যতিক্রম, দেখার পর চোখে কোণে মনের অজান্তেই পানি চলে আসলো কোন কর্মেই সেটা আটকে রাখতে পারলাম না। সেলুট জানায় এমন সন্তানকে।
মায়ের বয়েস বেড়েছে তাতে কি হয়েছে?সন্তান মায়ের কাছে সব সময় এক রকমই থাকে। ৯৬ বছর বয়সী মাকে প্রতিদিন এভাবেই দুধ-ভাত খাওয়ান স্বপন মা তো মা ই মায়ের তুলনা পৃথিবীর অন্যকিছুর সাথে কখনো করা যায় না।
মায়ের প্রিয় খাবার দুধ-ভাত আর কলা। তাই প্রতিদিনই স্কুল থেকে ফিরে এভাবেই পরম যত্নে নিজ হাতে মা’কে একসঙ্গে দুধ, ভাত আর কলা খাওয়ান ফরিদপুরের চর টেপাখোলা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী তৈয়বুর রহমান স্বপন। খাওয়ানো ছাড়াও তিনি তার অশীতিপর মাকে নিয়মিত গোসল করান ও সময়-মতো ওষুধ সেবন করান। স্বপনের মতো মায়ের প্রতি প্রত্যেক সন্তানের ভালোবাসা এরকমই হওয়া উচিৎ।
এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের মা-বাবার সঙ্গে কোন ধরনের আচরণ করতে হবে। আপনি যদি আজ আপনার মা-বাবার শিবা যত্ন করেন এবং তাদের সঙ্গে ভালো আচরণ করেন। তাহলে আপনার সন্তান আগামী দিনে আপনার সঙ্গে ভালো আচরণ করবে। অবশেষে আবারও সেলুট জানাই ফরিদপুর স্বপনকে ।
(সূত্র: ছবি-মাহবুব হোসেন পিয়াল, রাজবাড়ী জেলা থেকে প্রকাশিত দৈনিক মাতৃকন্ঠ)