আমাদেরবাংলাদেশ ডেস্ক।। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রিফিং করেছেন ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব,মোঃ মারুফ হোসেন সরদার, বিপিএম, পিপিএম। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে পুলিশের দায়িত্বরত অফিসার ও সদস্যদের বিভিন্ন পরামর্শ ও সচেতন মূলক আলোচনা করেন।
(সোমবার ৫ মে) সকালে ঢাকার ঐতিহ্যবাহী মিলব্যারাক পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিংয়ের আয়োজিত হয়।
এ সময় ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব,মোঃ মারুফ হোসেন সরদার,বিপিএম, পিপিএম বলেন, করোনাভাইরাস সংক্রমক প্রতিরোধে সকল পুলিশ সদস্যকে সচেতন হতে হবে। সামাজিক দূরত্ব নিশ্চিত করে দায়িত্ব পালন করতে হবে। কাজের শেষে বাসায় প্রবেশের পূর্বে হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধৌত করার জন্য পরামর্শ দেন তিনি। এছাড়া কোন পুলিশ সদস্য যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ের তবে আতঙ্কিত না হয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহন এবং অন্য পুলিশ সদস্যদেরকে তাদের পাশে এগিয়ে আসার আহবান জানান।
এসময় সাম্প্রতিক কালে পুলিশের দায়িত্ব পালনকালে করোনা নিহত সদস্যদের স্মরণ করা হয়।
এ ছাড়া ঢাকা জেলা পুলিশের বিফ্রিংয়ে বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।