মোঃ আসাদুর রহমান শার্শা প্রতিনিধিঃ মাছ চাষে গড়বো দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ” এই শ্লোগান ও “মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতি অগ্রগতি” এই প্রতিবাদ্যকে সামনে রেখে। ১৮ জুলাই (বৃহস্পতিবার) শার্শা উপজেলা পরিষদ প্রাঙ্গণ
এলাকায় জাতীয় মৎস্য সপ্তাহ – ২০১৯ উপলক্ষে,র্যালি এবং উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা উপজেলা কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
শার্শা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এর আয়োজনে, জাতীয় মৎস্য সপ্তাহ পালিত উপলক্ষে, পরিষদ চত্তরে থেকে একটি র্যালি শার্শা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।
উক্ত মৎস্য সপ্তাহ অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮৫, যশোর (শার্শা-১) এমপি শেখ আফিল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মন্জু, সহ আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা পরিষদের সদস্য নাভারণ ডিগ্রী কলেজের অধ্যাক্ষ ইব্রাহিম খলিল, শার্শা থানা অফিসার ইনচার্জ এম মশিউর রহমান।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবুল হাসান। উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, মৎস্য চাষী মফিজুর রহমান ও নসীব উদ্দিন, মুক্তিযোদ্ধা সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাহিদুর রহমান সহ উপজেলার ১১টি ইউনিয়নের মৎস্য চাষী ও ইউপি চেয়ারম্যানগন।এসময় সফল মৎস্য চাষিদেরকে সম্মানজনক ক্রেস্ট প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল এর সভাপতিত্বে, র্যালি সমাবেশ ও পোনা অবমুক্তকরণ এবং উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায়। প্রধান অতিথি বক্তব্য বলেন, মৎস্য চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ।
আজ জাতীয় মৎস্য সপ্তাহ, আপনারা সকলে জানেন মাছ উৎপাদনে বাংলাদেশ, মাছ চাষে আমরা প্রকৃতির দ্বারে অবস্থান করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত ইচ্ছা, মাছ চাষে আমরা প্রথমস্থান অধিকার করতে পারি। আমার দৃষ্টিতে, আমাদের দেশের মত এতো জনসংখ্যা, পৃথিবীর অন্য দেশে নাই। আমরা যে মাছে ভাতে বাঙ্গালী একটা চলিত শব্দ আছে।
আমরা সকলে মাছ পছন্দ করি এটা সত্য কথা। তাছাড়া আমাদের শরিরের যে পরিমাণ মাছ খাওয়া দরকার বা উচিৎ সেই পরিমাণ মাছ আমরা খায়না। আমরা যদি বেশি পরিমাণ মাছ খায় তাহলে প্রধানমন্ত্রীর যে স্বপ্ন সেটা বাস্তবায়ন হবে। র্যালি ও আলোচনা শেষে উপজেলা পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।