তারিম আহমেদ ইমন অভয়নগর যশোর থেকে।।
করোনা সংক্রমণকালে অভয়নগরে অসহায় ৬শ’ জন মোটর শ্রমিকদের মাঝে জনপ্রতি ১হাজার হারে ৬লাখ টাকা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫মে) সকালে অভয়নগরের নওয়াপাড়ায় যশোর জেলা ট্রাক, ট্রাংকলরী কাভারভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে ইউনিয়নের পক্ষ থেকে নিরাপদ দুরত্ব বজায় রেখে এই নগদ অর্থ বিতরণ করা হয়।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবীন অধিকারী ব্যাচার সভাপতিত্বে নগদ অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁন, সেনাকর্মকর্তা ক্যাপ্টেন মনজুরুল, থানা পুলিশের সদস্য, স্থানীয় সাংবাদিক, শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা।
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রবীন অধিকারী ব্যাচা জানান, মহামারি করোনায় যানবাহন চালক ও হেলপাররা বেকার হয়ে পড়ায় তারা তাদের পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছিল। এই দু:সময়ে ইউনিয়নের পক্ষ থেকে অসহায় ৬০০জন শ্রমিকের হাতে জনপ্রতি ১হাজার টাকা হারে ৬লাখ টাকা বিতরণ করা হয়।