তাহিরপুরে ৬ জন করোনা রোগী শনাক্ত
- প্রকাশের সয়ম :
মঙ্গলবার, ৫ মে, ২০২০
-
১১১
বার দেখা হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা।। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় প্রথমবারেই আজ ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে তাহিরপুর উপজেলায় এর আগে কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি। আজ দুপুরে তাহিরপুর উপজেলা ইউএইচও ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ইউএইচও ইকবাল হোসেন জানান, ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত রোগীর সবাই উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামের বাসিন্দা। করোনা পজেটিভদের ৬ জনের মধ্যে ৩ জন পুরুষ ও ৩ জন নারী। ৩ জন নারীর মধ্যে দুইজনের বয়স ৩০ বছর করে অন্যজনের বয়স ১৮ বছর। আর পুরুষদের বয়স ৪৫, ৩৫ ও ১৬ বছর বয়সী । সম্প্রতি তার ঢাকা ও গাজীপুর থেকে এসেছেন বলে জানা যায়।
স্বাস্থ্যকমপ্লেক্স সুত্র জানায়, গতকাল ৪ মে সোমবার সন্দেহভাজন ৭ জন করোনা রোগীর নমুনা পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজে প্রেরণ করা হয়। এদের ৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের করোনাভাইরাস পজেটিভ আসে। তবে এর আগে উপজেলায় আরো ৪০ জন সন্দেহভাজন রোগীর নমুনা পরীক্ষা করা হলেও সবগুলো ছিল করোনা নেগেটিভ। এ কারণে তাহিরপুর উপজেলাকে মনে করা হতো করোনামুক্ত।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) মোহাম্মদ ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন এই প্রথম উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে।
Please Share This Post in Your Social Media