কাউখালী সংবাদদাতা।। পিরোজপুরের কাউখালীতে সেনা বাহিনীর পক্ষ থেকে প্রান্তি চাষীদের মাঝে বিভিন্ন প্রকার সব্জি বীজ বিতরন করা হয়েছে। বুধবার সকালে পূর্ব আমড়াজুরি মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই এলাকার চাষীদের মাঝে বীজ বিতরন করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর ৭ম পদাতিক ডিভিশনের বরিশাল এরিয়ার ২৬ হর্স রেজিমেন্টের ক্যাপটেইন এনামুল হক, লেফটেনেন্ট মামুনের নেতৃত্বে সেনা সদস্যরা ওই বীজ বিতরন করেন। ক্যাপটেইন এনামুল হক জানান, পিরোজপুর জেলার সর্বত্রই বীজ বিতরন কর্মসুচি অব্যহত রয়েছে।