নোবিপ্রবিতে করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন
- প্রকাশের সয়ম :
বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
-
১০৭
বার দেখা হয়েছে

নোবিপ্রবি সংবাদদাতা।। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) তে করোনা শনাক্তকরণ পরীক্ষার ল্যাব উদ্বোধন করা হয়েছে।আজ ৭মে (বৃহস্পতিবার) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো.দিদার উল আলম করোনা শনাক্তকরণ পরীক্ষার ল্যাব উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ১ এর ৫ তলায় অণুজীববিজ্ঞান বিভাগে এই করোনা পরীক্ষার ল্যাব উদ্বোধন করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ এর সংরক্ষিত মহিলা আসনের এমপি (কুমিল্লা) কাজী সেলিনা ইসলাম,নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা: মমিনুর রহমান,নোবিপ্রবি কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন,অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড.ফিরোজ আহমেদ, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার জসীম উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাজনুর রহমান উপস্থিত ছিলেন।
এসময় অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড.ফিরোজ আহমেদ বলেন, ড. ফিরোজ আহমেদ বলেন, অনুজীববিজ্ঞান বিজ্ঞান বিভাগের পিসিআর ল্যাবে আগামী সোমবার থেকে নমুনা পরীক্ষা শুরু করা হবে। একসাথে ৯২ টি নমুনা পরীক্ষা করা যাবে। এইভাবে ২৪ ঘন্টায় প্রায় ৫০০ নমুনা পরীক্ষা করা যাবে। ল্যাবের কার্যক্রম ২৪ ঘন্টাই চালু থাকবে । এজন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করে প্রশিক্ষিত ৪০ জন ভলান্টিয়ার নেয়া হচ্ছে। যথাযথ সিকিউরিটির ব্যবস্থা নেয়া হয়েছে যাতে কেউ ইনফেক্টেড না হয়। সার্বিক সহযোগিতার জন্য তিনি বিশ্ববিদ্যালয় ও স্থানীয় প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
Please Share This Post in Your Social Media