লোহাগাড়া সংবাদদাতা।। চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (৬ মে) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার চুনতি ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে তাদেরকে আটক করা হয়েছে। এ সময় পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে ।
আটককৃতরা হল কক্সবাজারের উখিয়ার বরবিল মরিচ্যার শফিকুর রহমানের পুত্র মোহাম্মদ সেলিম (২৩), ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের বৌদ্ধ বাড়ির জয়নাল আবেদীনের পুত্র মোঃ জসিম উদ্দিন (২৬), কক্সবাজার জেলার রামু উপজেলার ফতেহারকুর ইউনিয়নের সুভাস ধরের পুত্র বিপ্লব ধর (২৩) ও উখিয়ার কুতুপালং থানার মোঃ আবুল কালামের পুত্র মোঃ বশর (২৮)। বৃহস্পতিবার ৭ মে তাদেরকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
লোহাগাড়া থানার ওসি জাকির হোসাইন মাহমুদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোলাম কিবরিয়া ও চুনতি পুলিশ ফাঁড়ির এসআই রেজওয়ানুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক পাচারকারীকে আটক করা হয়।
এসময় পাচারকাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার ও মোটরসাইকেল জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।