জাহাঙ্গীর আলম রাজু।। করোনার প্রাদুর্ভাব দূরীকরণের জন্য সব ধরনের সামাজিক কার্যক্রম বন্ধের পাশাপাশি অবাধে বেড়ানো নিষিদ্ধ করা হয়েছে। ফলে বিপাকে পড়েছেন এলাকার অসহায়,খেটে খাওয়া সাধারন মানুষগুলো। গোপালগঞ্জের এই সাধারন মানুষের হাতে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন নিজস্ব উদ্যোগে তাদের পাশে দাড়িয়েছেন সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক জিএস, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর এপিএস-২ গাজী হাফিজুর রহমান লিকু।
(বৃহস্পতিবার ৭মে) গাজী হাফিজুর রহমান লিকু এর পক্ষ থেকে গোপালগঞ্জ শহর অঞ্চল ও পাশ্ববর্তী এলাকার অসহায়, খেটে খাওয়া ১১ হাজার পরিবারের মাঝে চাল, ডাল, পেয়াজ, রসুন ও তেল বিতরণ করা হয়। অন্য এলাকার নিম্ন আয়ের লোকজনকে পর্যায়ক্রমে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হবে তার ভাই গাজী মুশফিকুর রহমান ছোটন জানান। গোপালগঞ্জ শহর অঞ্চলের সকল ওয়ার্ড ছাড়াও আশে পাশের অসহায় দুস্থ খেটে খাওয়া সাধারন মানুষের তালিকা তৈরি করে অত্যন্ত সুশৃঙ্খল ভাবে ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন তার স্বেচ্ছাসেবীরা।
করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা জনগনের কাছে পৌছে দেয়া ও বাস্তবায়ন করা আমাদের প্রধান কাজ। পাশা পাশি এই দুর্যোগ মোকাবেলায় দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবানদের সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করছি। গোপালগঞ্জের অসহায়, দুস্থ খেটে খাওয়া মানুষদের মাঝে তার এই সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি জানান।
গাজী হাফিজুর রহমান লিকু আমাদেরবাংলাদেশ.কমকে জানান, করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের বাসা-বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। তিনি আরো বলেন, আপনারা ঘরে থাকেন আমি নিজে আপনাদের ঘরে খাদ্য সামগ্রী দিয়ে যাবো। আমার গোপালগঞ্জ শহর অঞ্চল ও পাশ্ববর্তী এলাকার একটি লোকও না খেয়ে থাকবেনা ইনশাল্লাহ। খবর পাওয়া মাত্র খাদ্য নিয়ে পৌঁছে যাবো আপনাদের দরজায় সামাজিক দায়বদ্ধতা থেকেই আমি অসহায়দের সাহায্য পাশে দাড়িয়েছি। সমাজে বিত্তবানদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানিয়েছি, বিশ্বের এমন করুণ পরিস্থিতি মানুষের পাশে না দাড়ালে আল্লাহর কাছে ঋণী থাকবে সবাই বলেও তিনি জানান।