ঝগড়া থামাতে গিয়ে আন্ডকোষে চাপ দিয়ে বৃদ্ধকে হত্যা করলো যুবতী
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ৮ মে, ২০২০
-
১০৬
বার দেখা হয়েছে

রাণীশংকৈলে(ঠাকুরগাঁও)সংবাদদাতা।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পদমপুর শালবাগান গ্রামে ৮ মে শুক্রবার সকালে আব্দুল লতিব (৪৬) নামে একজন ব্যক্তির অন্ডকোষ চেপে ধরে মেরে ফেলায় জবেদা(২০) নামে এক যুবতিকে আটক করেছে থানা পুলিশ। মৃত লতিব পদমপুর শালবাগান গ্রামের আজগর আলীর ছেলে এবং জবেদা একই গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, জবেদা ও পাশের বাড়ির সফিয়া বেগম( ৮০) নামে এক বৃদ্ধার মধ্যেকার ঝগড়া থামাতে যায় আব্দুল লতিব, এ সময় জবেদা আব্দুল লতিবের অন্ডকোষ চেঁপে ধরলে সে জিহব্বা বের করে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে মারা যায়।
খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আসামীকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে এবং মামলা দায়ের করেন। আটককৃত আসামী জবেদাকে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করা হয় ।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media