জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটে লালসবুজ প্রতিবন্ধী নামের একটি সংস্থার ৩৫ জন প্রতিবন্ধীদের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন।
শুক্রবার তাঁর নিজ কার্যালয়ে (বিগ বাজার মার্কেট) সামাজিক দূরত্ব নিশ্চিত করে উপহার সামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন জেলা যুবলীগের সভাপতি প্রভাষক সুমন কুমার সাহা।
বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিলো, চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ, দুধ, সেমাই, সাবান, ছোলা, মুড়ি, চিরা, চিনি, খেজুর।
এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তমাল আহমেদ, প্রচার সম্পাদক উজ্জল সরকার, দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল, উপ-দপ্তর সম্পাদক মোঃ মনোয়ার হোসেন।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রামন রোধে সারাদেশে সরকার ঘোষিত লকডাউনে ফলে কর্মহীন হয়ে পড়েছে অনেক মানুষ। সেই সকল কর্মহীন মানুষদের পাশাপাশি প্রতিবন্ধীদের মাঝেও উপহার সামগ্রী বিতরণ করা হয়। এই মহামারী দুর্যোগের সময় কর্মহীন, আসহায়, দুস্থদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশব্যাপী ছড়িয়ে পড়া এই মহামারী করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে সরকারের সতর্কতামূলক স্বাস্থ্যবিধি সকলকে মেনে চলার জন্য অনুরোধও জানান তিনি।