আগামী ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস ডিজিটাল পদ্ধতিতে উদযাপন করা হবে। মহামারি করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দিবসটি উদযাপনের প্রস্তুতি বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতি জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে শনিবার (৯ মে) বিকেল ৩টায় অনলাইনে সভা অনুষ্ঠিত হয়।
কমিটির আমন্ত্রিত সদস্যরা অনলাইন অ্যাপ জুম- এর মাধ্যমে সভায় অংশগ্রহণ করেন। স্বাগত বক্তব্যের মাধ্যমে সভার সূচনা করেন প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।